সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত

ইস্তাম্বুলে সিরীয় আলেম শায়খ আওয়ামাকে নিয়ে সন্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: তুরস্কের ইস্তাম্বুল শহরে শুক্রবার ত্রিশটি দেশের চারশ ছাত্র ও বিশেষজ্ঞের উপস্থিতিতে শুরু হয়েছে সিরীয় আলেম, সনামধন্য মুহাদ্দিস শায়খ আওয়ামার জীবনী শীর্ষক আন্তর্জাতিক সেমিনার।

১৯৪০ সালে সিরিয়ায় জন্মগ্রহণকারী ইলমে হাদিসের এ দিকপাল মদিনার ইসলামিক ভার্সিটিতে সিরাতে নাবাবিয়্যাহ ও সুন্নাহের খিদমাতে একটি মারকাজ প্রতিষ্ঠা করেছেন।

২৬ খণ্ডের বৃহৎ কলেবরের হাদিসের প্রসিদ্ধ কিতাব মুসান্নাফে ইবনে আবি শায়বার তাহকিকসহ আরো বহু ইলমি লেখনি রয়েছে।

আয়োজকরা বলেন, শায়েখ আওয়ামার ইলমি কর্মপন্থার প্রচার-প্রসার, তুরাসে ইসলামি তথা পূর্ববর্তীদের রেখে যাওয়া সম্পদকে যেকোনো বিকৃতি থেকে রক্ষার গুরুত্ত্ব তুলে ধরাই এ সেমিনারের উদ্দেশ্য।

‘শায়খ আওয়ামা এবং ইলমে হাদিসে তাঁর অবদান’ শিরোনামে তুরস্কের সুলতান মুহাম্মাদ ফাতেহ ও ইবনে খালদুল বিশ্ববিদ্যালয় এ সেমিনার আয়োজন করে।

সুলতান মুহাম্মাদ ফাতেহ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের ডিন আহমাদ আরসালান বলেন, আগামী প্রজন্মের কাছে আলেমদের অবদান তুলে ধরাই এ সেমিনারের লক্ষ্য।

তিনি আরো বলেন, তুরস্কের ইলমে দীনের ছাত্রদের কাছে শায়েখ আওয়ামার অবদান তুলে ধরার জন্য বিভিন্ন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ইউরোপের খেলার মাঠে মুসলিম আর মসজিদ নিয়ে গান!

সন্মেলনের বাস্তবায়নকমিটির প্রধান হামজাহ বাকরি বলেন, এটা একটা অধ্যায়ন জীবন, যেখানে শায়খ আওয়ামা ষাট বছরের বেশি সময় অতিবাহিত করেছেন।

বাকরি আরো বলেন, শায়েখ আওয়ামার কিতাবের সংখ্যা আশির বেশি, যা বিশ্বের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে প্রচলিত।

উল্লেখ্য, এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মারকাজুদ দাওয়ার আমিনুত তালিম মুফতি আবদুল মালেক উপস্থিত ছিলেন।

তুর্কপ্রেস থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ