মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এ কেমন প্রতিবাদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে কৃষকরা এবার অভিনব পন্থায় সরকারের প্রতিবাদ করেছেণ। কৃষকদের দুর্দশা নিয়ে সরকারের তেমন একটা গরজ নেই এমন দাবি করে তারা প্রতিবাদে নামেন।

সম্প্রতি গুজরাটে এমনই এক সরকারি উদ্যোগের বিরুদ্ধে একাট্টা হয়েছেন ৫ হাজারের বেশি চাষী।

কোনোভাবেই তারা কৃষি জমি অধিগ্রহণ হতে দেবেন না। প্রয়োজনে প্রাণ দিতেও রাজি বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন।

জানা গেছে, গুজরাটের ভবনগর জেলার কৃষক সমাজ প্রধানমন্ত্রী মোদির কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন নতুন জমি তো অধিগ্রহণ করা যাবেই না। বরং ২০ বছর আগে একটি বিদ্যুৎ প্রকল্পের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল তা বেকার ফেলে রাখায় ফেরত দিতে হবে।

কিন্তু তাদের কথায় সরকার কান না দিয়ে উল্টো জমি থেকে জোর করে সরিয়ে দেয়ায় সম্প্রতি কৃষকরা নিজেদের জমিতে গর্ত খুড়ে তাতে ঢুকে অভিনব প্রতিবাদ জানান।

নরেন্দ্র সিং গহিল নামে এক কৃষক বলেন, ‘এত দিন ধরে তারা আমাদের জমি ফেলে রেখেছে, কিছুই করে। এখন হয়তো আমাদের কাছ থেকে নতুন আইন অনুযায়ী কিনে নিতে হবে, অন্যথায় জমি ফিরিয়ে দিতে হবে যাতে আমরা কিছু চাষ করতে পারি।’

তিনি বলেন, ‘জমি ছাড়া আমরা মৃত। তারা চাইলে আমাদের মেরে ফেলতে পারে। জমি নিলে আমাদের প্রাণও নিতে হবে।’

এর আগেও ভারতের কৃষকরা নানা দুর্দশায় অভিনব উপায়ে প্রতিবাদ করেছেন। তবে ভারত সরকার কৃষকদের প্রতি এখন খুব একটা সদয় হয়নি বলেই তাদের দাবি।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ