মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ফুটবল গোল উদযাপন হবে মক্কায় মসজিদ বানিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসাদুযযামান: মুহাম্মাদ সালাহর গোলবন্যায় মুগ্ধ হয়ে বছরের শুরুতেই একটি গান বানিয়েছেন লিভারপুলের সমর্থকেরা ।গানে সালাহর গোলের সংখ্যা বাড়লে সমর্থকরাও ইসলাম ধর্ম গ্রহণ করবে— এমন লাইনও আছে।

লিভারপুলের সমর্থকদের গানের কয়েক লাইন—
‘সে তোমার জন্য যথেষ্ট ভালো, সে আমার জন্যও ভালো;
সে যদি আরও কিছু গোল করে, আমিও মুসলিম হবো;
সে যদি তোমার জন্য ভালো, সে আমার জন্যও ভালো,
মসজিদে যদি সে বসে থাকে, আমিও যাব সেখানে।’

এবার প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়েরর পুরস্কার পেয়েছে মোহাম্মদ সালাহ।লিভারপুলের এই খেলোয়ারের বাড়ি মিসর। তবে তাকে নিয়ে উল্লাসটা শুধু মিসরই নই, পুরো মুসলিম সম্প্রদায়ই সালাহর এমন সাফল্য উদ্‌যাপন করছে। প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হওয়াতে সালাহকে পবিত্র ভূমি মক্কায় জমি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সম্ভব হলে তার নামে মসজিদও বানানো হবে!

পবিত্র নগরীর স্থানীয় প্রশাসনের সহসভাপতি ফাহাদ আল-রোকি সৌদি অনলাইন পত্রিকা সাবককে এ ইচ্ছার কথা জানিয়েছেন।

বলেছেন, ‘যে জমিটার কথা বলা হচ্ছে, সেটা ব্যবহারের বিভিন্ন উপায় আছে। কোনটি গ্রহণ করা হবে, সেটা সৌদি আইনি ব্যবস্থা এবং মোহাম্মদ সালাহর ওপর নির্ভর করছে।

সৌদি আইনে যদি সালাহকে জমির মালিক হতে বাধা না দেয়, তাহলে হারামের একটু বাইরে পবিত্র মক্কা শহরে তাঁকে জমি দেওয়া হবে। আর তা না হলে (আইনগত বাধা থাকলে), সে জমিতে তাঁর নামে একটি মসজিদ বানানো হবে।’

এতটা কেন করতে চাইছেন সালাহর জন্য, জানতে চাওয়া হলে উত্তরে আল-রোকি জানান, যুক্তরাজ্যে যা করছেন সালাহ, সেটা ইসলামের দূত হিসেবে সবার জন্য অনুকরণীয়।

আর এ উপহারে প্রতিভাবান ও সম্ভাবনাময় সব শিশু-কিশোর উৎসাহিত হবে। আরও অনেক ফুটবলারের মতো সালাহ এত সাফল্যেও চোখ উল্টে ফেলেননি।তাকে নৈশ জীবন টানে না।

বরং ধর্মীয় অনুশাসন মেনে চলেন। সালাহর এই জীবন, বিশেষ করে নজর কেড়েছে লিভারপুল সমর্থকদের।
লিভারপুলের সমর্থকেরা সালাহর গোলবন্যায় মুগ্ধ হয়ে বছরের শুরুতেই যে গানটি বানিয়েছেন। কে জানে সে গানটিই হয়তো এ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে!

আরো পড়ুন- আজারবাইজানে বিশ্বের ক্ষুদ্রতম কুরআনের পদর্শনী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ