সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

অনলাইনে শ্যাম্পুর অর্ডার; আসল ২০টি নতুন পাসপোর্ট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ব্রিটেনের এক নারী অনলাইনে শ্যাম্পু কেনেন। কিন্তু সেই পার্সেল বাসায় আসার পর বাক্স খুলে তার চক্ষু চড়ক গাছ। কেননা ওই বাক্সে শ্যাম্পুর বদলে তিনি পেয়েছেন ২০টি নতুন মার্কিন পাসপোর্ট।

নিকোল মিচেল নামের ৪৬ বছর বয়সী ওই নারী পাসপোর্ট পাওয়ার পর ৯৯৯-এ ডায়াল করে পুলিশকে খবর দেন। কিন্তু পুলিশ তাকে ওই পাসপোর্টগুলো ময়লার বাক্সে ফেলে দেয়ার পরামর্শ দেয়।নিকোল বলেন, পুলিশ আমাকে জানায় এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আপনি বরং এগুলোকে ময়লার বাক্সের মধ্যে ফেলে দেন।

তিনি বলেন, পুলিশের ওই মন্তব্যের পর আমি ভাবলাম এটা মারাত্মক নিরাপত্তা লঙ্ঘন। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের ছড়াছড়িতে যদি এই পাসপোর্টগুলো সন্ত্রাসীদের হাতে চলে যায়?
নিকোল বলেন, আমি ভীত হয়ে পড়েছিলাম। কেননা কেউই আমাকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিচ্ছিল না।

নিকোল এ ঘটনার আধ ঘণ্টা পর মার্কিন দূতাবাসে কল দেন। পরে দূতাবাসের নিরাপত্তা প্রধান নিকোলকে কল করেন। একইসঙ্গে একজন স্টাফ পাঠানোর ব্যাপারেও তিনি নিকোলকে আশ্বাস দেন। এর চারঘণ্টার পর দূতাবাসের এক কর্মী নিকোলের বাসায় হাজির হয়।

এক সন্তানের মা নিকোলকে ওই পার্সেলটি সরবরাহ করেছিল কুরিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল। তবে ডিএইচএল এ ব্যাপারে যথাযথ ব্যাখ্যা দেয়নি।

খবর: ডেইলি মেইল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ