বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জম্মু কাশ্মীরে শিশু ধর্ষকদের ফাঁসির বিধান রেখে আইন পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: জম্মু কাশ্মীর সরকার শিশু ধর্ষকদের জন্য ফাঁসির বিধান রেখে আইন পাস করেছে।

এছাড়া সরকার শিশুদের যৌন হয়রানি থেকে রক্ষার জন্য ‘জম্মু কাশ্মীর প্রোটেকশন অব চিলড্রেন’ নামে আরেকটি আইন পাস করেছে।

গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এই আইনগুলো পাস হয়।

এরপর আইনটি রাজ্যের গভর্নর নরেন্দ্রনাথ দোহরার কাছে পাঠানো হবে। সেখানে মঞ্জুর হলেই আইনটি জম্মু কাশ্মীরে কার্যকর হবে।

রাজ্যের আইনমন্ত্রী আব্দুল হক খান এবং অর্থ, শিক্ষা ও কর্মসংস্থান মন্ত্রী সাইয়েদ মুহাম্মাদ আলতাফ বুখারী মন্ত্রীসভার বৈঠকের পর একটি জনাকীর্ণ প্রেস কনফারেন্সে এসব কথা কথা জানান।

আব্দুল হক বলেন, ফৌজদারি আইন অর্ডিনেন্স ২০১৮ কার্যকর হওয়ার জন্য রনবীর পেনাল কোডে পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, এই অর্ডিনেন্সের মূল বক্তব্য হলো, ১২ বছরের কম বয়সী শিশুর ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আইনে বলা হয়েছে, ১২ বছরের কম বয়সী শিশুর ধর্ষককে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড দেওয়া হবে। ১৩-১৬ বছর বয়সী কিশোরীর ধর্ষককে ২০ বছর বা যাবজ্জীবন সাজা দেওয়া হবে।

সূত্র: রোজনামা খবরেঁ/এফএফ

আরো পড়ুন- মারকাযুল কুরআনের উদ্যোগে ১০ দিনব্যাপী কুরআন মাশক কোর্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ