রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইপিএল উন্মাদনা, আবারো ঝরল প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্রিকেট-ফুটবল খেলাকে কেন্দ্র করে সব বয়সের মানুষের উন্মাদনা ও তার খেসারত দিতে হচ্ছে পদে পদে। এ খেলাকে কেন্দ্র করে জুয়া, বাজি, সিন্ডিকেট এখন চরমমাত্রা ধরণ করেছে। বিশ্বকাপ, প্রিমিয়ার লীগসহ নানা আয়োজনে বছরব্যাপী চলতে থাকা খেলাধুলার নামে সিন্ডিকেটভিত্তিক বানিজ্য বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করছে তরুণদের।

গতকাল  সোমবারও এমন একটি নির্মমতা আমাদের সামনে প্রকাশ পেল। ভারতীয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল খেলার জুয়ায় হেরে সিহাব প্রামানিক (১৬) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল সোমবার সকালে ঘটা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান।

নিহত শিহাব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল গ্রামের কৃষক চান্দু প্রামানিকের ছেলে। সে নিজবলাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, সিহাব আইপিএলের খেলায় পছন্দের টিমের জয়-পরাজয় নিয়ে বন্ধুদের সঙ্গে ৭ হাজার টাকা বাজি ধরে। সে হেরে গেলে বাবার টাকা চুরি করে বন্ধুদের দেয়। বাবা চান্দু  প্রামানিক টের পেয়ে সিহাবকে বকা দেয়।

এতে ক্ষোভে সোমবার সকাল ৯টার দিকে সে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এসএস

আরো পড়ুন : কানাডায় পথচারীদের ওপর গাড়ি হামলা : নিহত ৯ আহত ১৬


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ