আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে ‘খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর ভূমিকা শীর্ষক’ সেমিনার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্ট এর হল রুমে ২২ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হয়।
বৃটেনের শীর্ষ উলামা- মাশায়েখ,রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতে দলের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ ও সহ সাধারন সম্পাদক মুফতি ছালেহ আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র ক্বোরআনে কারীম থেকে তিলাওয়াত করেন মাওলানা আবুল কালাম আজাদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রহ. এর বিশিষ্ট খলিফা, বৃটেনের শীর্ষ আলেম শায়েখ মাওলানা আসগর হোসাইন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা, বিশিষ্ট কূটনৈতিক মোখলেছুর রহমান চৌধুরী, লন্ডন বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব, লেখক মাওলানা আব্দুল মালিক, বিশিষ্ট আলেম ও বৃটেনের খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল মুন্তাকিম, ঐতিহ্যবাহী বরুনা মাদ্রাসার প্রিন্সিপাল, বৃটেনের খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শায়েখ বদরুল আলম হামিদী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, প্রবীণ সাংবাদিক এ কে এম আবু তাহের চৌধুরী।
আলোচনায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি, লেখক খতিব মাওলানা তাজুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজ সেবক মাওলানা শায়েখ সালেহ আহমদ হামিদী, মাওলানা শাহনুর মিয়া, টিভি আলোচক মাওলানা হাবীব নূহ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লন্ডন মহানগরীর সভাপতি মুফতী মওসুফ আহমদ, টাওয়ার হ্যামলেট কাউন্সিল এর মেয়র প্রার্থী কাউন্সিলার ওহিদ আহমদ, লেখক ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, জমিয়তে উলামা ইউকে সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ তামিম আহমদ, শিক্ষাবীদ মাস্টার আমীর উদ্দিন, সাবেক ছাত্রনেতা কাজী ছাগির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, বার্মি