শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

এমপি আবু রেজা নদভীর গাড়িতে ঢিল ‍ছুড়ল নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সাতকানিয়ার সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীর গাড়িতে ঢিল ছুড়েছেন ‘মানসিক ভারসাম্যহীন’ এক নারী।

পটিয়া উপজেলার মনসা এলাকায় মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

এ সময় ওই সংসদ সদস্যের বহনকারী ল্যান্ড ক্রুজারের এক পাশের কাচ সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, ‘সংসদ সদস্য নদভী চট্টগ্রাম থেকে নিজের সংসদীয় এলাকা লোহাগাড়ায় এক অনুষ্ঠানে যাচ্ছিলেন। রাস্তায় মানসিক ভারসাম্যহীন এক নারী ঢিল ছুড়লে পাশের জানালার কাচের কিছুটা ক্ষতি হয়।’

তবে ওই নারীর এমন আচরণে এমপি নদভী বিরুপ আচরণ না করে বরং গাড়ি থেকে নেমে ওই নারীকে আর্থিক সহায়তা দেন এবং হাসপাতালে চিকিৎসা করানোর আশ্বাস দেন।

জাহাজ খেকো মাছ তৈরি করছে তুরস্ক! (ভিডিও)

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ