বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সৌদি বিমান হামলায় হুথিদের রাজনৈতিক প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের রাজনৈতিক প্রধান সালেহ আল সামাদ নিহত হয়েছেন।

হুথিদের পরিচালিত আল মাসীরাহ টিভি গতকাল সোমবার জানিয়েছে, সালেহ আল সামাদ যিনি ইয়েমেনের রাজধানী সানা শাসনকারী সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট তিনি গত বৃহস্পতিবার সৌদি জোটের বিমান হামলায় নিহত হয়েছেন।

হুথিরা আরও জানিয়েছে তারা মাহদি আল মাশাত কে সালেহ আল সামাদের স্থলাভিষিক্ত করেছে।

গতকাল সোমবার একটি টেলিভিশন বক্তৃতায় হুথি প্রধান আব্দুল মালিক আল হুথি বলেন, সেই বিমান হামলায় মোট সাত ব্যক্তি নিহত হয়।

তিনি বলেন, এই অপরাধমূলক কর্মকাণ্ড আমাদের দেশ ও জনগণের মনোবল ভাঙতে পারবে না।

হুথি প্রধান এই হামলার যথাযথ প্রতিউত্তর দেওয়ারও হুমকি দেন।

আল জাজিরা থেকে ওমর ফাইয়াযের অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ