শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার?

‘মুফতী আমিনী রহ. এর প্রতিটি ঈমানী আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন তিনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ফয়জুল্লাহ
মহাসচিব, ইসলামী ঐক্যজোট

বর্ষীয়ান আলেমেদ্বীন, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, ফেনী লালপুল সুলতানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, আলোকিত মানুষ গড়ার কারিগর, প্রখ্যাত বুজুর্গ, হযরত শাহ সুলতান আহমদ নানুপুরী রহ.এর অন্যতম খলিফা, সাহসী ও হক্কানিয়তের পতাকাবাহী, মুফতি সাঈদ আহমদ আজ সকালে ৯টা ৪০ মিনিটের দিকে নিজ হাতে গড়া দিনী মারকাজ জামিয়া ইসলামিয়া সুলতানিয়া লালপোল মাদরাসায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমার জানামতে হযরত মুফতী সাঈদ আহমাদ রহ. অনেকে গুণে গুণান্বিত ছিলেন। সুন্নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছিল তাঁর জীবনের আলোকিত দিক।

তাঁর প্রতিটি কাজে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ছিল চোখে পড়ার মতো। তিনি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ফেনী জেলা সভাপতি হিসেবে মুজাহিদে মিল্লাত মুফতী আমিনী রহ. এর প্রতিটি ঈমানী আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন।

তিনি মুফতী আমিনী রহ. ঘনিষ্ঠ ছিলেন, ছিলেন সাহসী । আমি যতবার তাঁকে দেখেছি মুগ্ধ , অভিভূত হয়েছি। তাঁর আন্তরিকতাপূর্ণ দু'আ লাভ করেছি। তিনি হক কথা নির্দ্বিধায় বলতেন।

তিনি শরিয়তের সঠিক দিক নির্দেশনা দিতেন। পাশাপাশি হাজার হাজার পথহারা মানুষকে সঠিক পথের দিশা দিতেন।

আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আল্লাহভীরু, মুখলিস এই আলেমের ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র, মুরিদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

দেশবরেণ্য বিখ্যাত এই আলেম এর জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস আলেম বান্দাহকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমিন।

মুফতি ফয়জুল্লাহ’র ফেসবুক টাইমলাইন থেকে

কেমন ছিলেন মুফতি সাঈদ আহমাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ