শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ফেনীর শীর্ষ মুরুব্বিগণ অসুস্থ, সবার কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনীর ভাগ্যকাশে কালো মেঘের ছায়া, আতঙ্কিত সকল ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমান।বিগত দুই বছরে ফেনীর কয়েকজন শীর্ষ মুরুব্বী আমাদের এতিম বানিয়ে চলে গেলেন মাওলার সান্নিধ্যে।

সে ভারাক্রান্ত হৃদয়ের ব্যথা দুরিবত না হওয়ার পূর্বে আবারো অসুস্থ হয়ে পড়েছেন বাকি শীর্ষস্থানীয় মুরুব্বীগণ।

১. লালপোলের পীর সাহেব হুজুর হাকীমুল ওলামা আল্লামা মুফতী সাঈদ আহমদ খুবই অসুস্থ।ইতিমধ্যে ঢাকার কয়েকটি বড় বড় হাসপাতালে চিকিৎসা শেষে আশনুরুপ উন্নতি না হওয়াই হযরতের ওসীয়ত অনুযায়ী নিজ প্রতিষ্ঠান জামেয়া সোলতানিয়াতে নিয়ে আসা হয়েছে।

এখন বিশেষ প্রয়োজনীয়তায় ফেনী আল কেমী হাসপাতালে কিছু চিকিৎসা ছাড়া মাদরাসাতেই থাকছেন।

২. ওলামা বাজার মাদরাসা শায়খুল হাদীস ও মুহতামিম বরেন্য আলেমেদ্বীন আল্লামা নূরুল ইসলাম আদিব হুজুরও গত কয়েকদিন থেকে অসুস্থ হয়ে পড়েছেন, এখন ঢাকা শ্যামলী সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

৩. এই দিকে ফেনী জেলার আরেক শীর্ষ মুরুব্বী ফুলগাজীর মুফতি হাবিবুর রহমানও বিগত কয়েকমাস যাবৎ খুবই অসুস্থ। এখন নিজ মাদরাসায় ও বাসায় অবস্থান করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

৪. ফেনীর জামেয়া মাদানিয়ার নায়েবে মুহতামিম জনপ্রিয় ব্যক্তিত্ব মুফতী আহমদুল্লাহও খুবই অসুস্থ। ওনাকেও হাসপাতালে ও মাদরাসায় বার বার আনা নেওয়া করে চিকিৎসা করা হচ্ছে।

বলা যায়, ফেনীর প্রায় শীর্ষ মুরুব্বীগণ অসুস্থ অবস্থায় জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় আমাদের দায়িত্ব হল তাদের সুচিকিৎসা নেক হায়াতের জন্য কান্নাকাটি করে মহান প্রভুর দরবারে দোয়া করা।

আল্লাহ যেনো এই মুরুব্বীদের পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, আমিন।

আবদুল্লাহ আল মাসুদ-এর টাইমলাইন থেকে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ