শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

ফেনীর বিশিষ্ট আলেম মুফতি সাঈদ আহমাদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর শীর্ষস্থানীয় আলেমে দীন, নানুপুর মাদরাসার সাবেক মুফতি ও লালপোল মাদরাসার প্রতিষ্ঠাতা, হাকিমুল উলামা খ্যাত মুফতি সাঈদ আহমাদ ইন্তেকাল করেছেন।

বেশ কিছুদিন যাবত অসুস্থ মুফতি সাইদ আহমাদ আজ সকাল ৯টা ৪০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মুফতি সাঈদ আহমাদ বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কিছুদিন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ সকালে নিজের প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া সুলতানিয়া লালপোল মাদরাসায় তিনি ইন্তেকাল করেন।

মুফতি সাঈদ আহমাদের নামাজে জানাজা আজ সন্ধ্যা ৭.৩০ এ অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।

-আরআর