শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

কেমন ছিলেন মুফতি সাঈদ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ফেনীর বিশিষ্ট আলেমে দীন মুফতি সাঈদ আহমদ আজ সকালে ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন একজন খ্যাতনামা মুফতি ও স্কলার। যিনি মানুষকে শরিয়তের সঠিক দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি হাজার হাজার পথহারা মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন।

মুফতি সাঈদ আহমদের জন্ম ১৯ চৈত্র, ১৩৫৪ বাংলা, শুক্রবার জুমার নামাজের আগে ছনুয়া গ্রামের। বাবার নাম হাজী এহসানুল্লাহ সওদাগর ও মায়ের নাম আসিয়া।

শিক্ষা জীবনের শুরুতে দু’বছর স্কুলে পড়ার পর তাকে রহিমপুর মাদরাসায় ভর্তি করা হয়। সেখানে তিনি জামাতে হাস্তুম পর্যন্ত পড়াশোনা করেন।

এরপর তাকে মিরশ্বরাই জামালপুর মাদরাসায় ভর্তি করান। সেখানে তিনি দুওম পর্যন্ত অধ্যয়ন করেন। তিনি জমাতে সিউমের (একাদশ শ্রেণি) বছর এত্তেহাদুল মাদারিসিল কওমিয়া (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এর মধ্যে প্রথম স্থান অধিকার করেন।

তিনি বোর্ডে ১ম স্থান অধিকার করায় পটিয়া মাদরাসা ভর্তি হতে গেলে কর্তৃপক্ষ তার ভর্তি পরীক্ষা নেননি। পটিয়া মাদরাসায় তিনি দু’বছর অধ্যয়ন করেন। প্রথম বছর ফনুনাতে আলিয়া পড়েন। ফনুনাতের কিতাব ‘কাজী হামদাল্লাহ’ পড়েছেন খতীবে আযম আল্লামা সিদ্দীক আহমদ রহ. এর কাছে।

তিনি কয়েকদিন পড়ানোর পর মুফতি সাহেবের যোগ্যতা অনুমান করতে পেরে বললেন, আমাকে আর পড়াতে হবে না। আগামীকাল থেকে তুমি কিতাব দেখে এসে অর্থসহ বলবে আর আমরা শুনব। ফনুনাতের বছরও প্রত্যেক পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন।

এভাবেই মুফতি সাঈদ আহমাদ পড়াশোনা শেষ করে দীনের এক আলোকিত খাদেম বনে যান।

শিক্ষকতা

শিক্ষা জীবনের শুরুতেই তিনি নানুপুর মাদরাসায় খেমমতের সুযোগ পান। তিনি নিজে ইফতা না পড়লেও নানুপুর মাদরাসায় ইফতা বিভাগ খোলা হয় এবং তাকেই মুফতি পদে নিয়োগ দেয়া হয়।

তিনি এতে আপত্তি করলেও শেষ পর্যন্ত তা টেকেনি। তাই আল্লাহও উপর ভরসা করে দায়িত্ব নেন এবং সফলভাবে পরিচালনা করতেও সক্ষম হন।

দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে তার মাধ্যমে ফতওয়া বিভাগের সুনাম ছড়িয়ে পড়ল। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে অভিজ্ঞ অভিজ্ঞ মুফতিয়াতে কেরাম মুফতি সাহেবের কাছে তাদের ফতওয়া সত্যায়নের জন্য প্রেরণ করা আরম্ভ করলেন।

তিনি পাকিস্তানে কখনও যাননি। তা সত্বেও পাকিস্তানের মুফতি বোর্ডে তাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। পাকিস্তানের জামিয়া বিন্নুরীর তৎকালীন প্রধান মুফতà¦