শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

‘আপনার মুসলিম প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : মুসলিম বিদ্বেষ দূর করতে এবং মানুষের মাঝে ইসলামের সঠিক ধারণা ছড়িয়ে দিতে অভিনব পদ্ধতিতে কাজ করছেন যুক্তরাষ্ট্রের হান্টসভিলের মুসলমানরা।

তারা অমুসলিমদের মসজিদে এবং নিজ বাড়িতে দাওয়াত করে নিয়ে যাচ্ছেন। যেনো তারা ইসলাম সম্পর্কে তাদের প্রশ্নগুলো করতে পারে এবং তার সঠিক উত্তর দেয়া যায়।

তারা এ ইভেন্টের নাম দিয়েছে ‘আপনার মুসলিম প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ করুন’।

হান্টসভিলের ইসলামিক সেন্টার স্থানীয় সাধারণ মানুষকে ইসলাম সম্পর্কে জানতে প্রতি শনিবার মসজিদে আসার আহ্বান জানিয়েছে।

ইভেন্ট পরিচালক রিমা বলেন, আমরা চেষ্টা করছি মানুষের জন্য আমাদের দরজা উন্মুক্ত করে দিতে। যাতে তারা এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে পারে এং সে সম্পর্কে ধারণা লাভ করে। আমরা মনে করছি, এ যুগে এমন ইভেন্ট অপরিহার্য।

তিনি এ ইভেন্টের যৌক্তিকতা তুলে ধরে বলেন, এখন এমন অনেক মানুষ ইসলাম সম্পর্কে নানান প্রশ্নের উত্তর দেয়, যারা মুসলিমই নন। তাই আমরা সঠিক উত্তর প্রদানের জন্য এটি গ্রহণ করেছি।

এখানে যারা অংশগ্রহণ করবে তারা ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবে, ইসলামে নারীর অধিকার ও পর্দার বিধান সম্পর্কে জানতে পারবে।

‘আপনার মুসলিম প্রতিবেশির সঙ্গে সাক্ষাৎ করুন’ ইভেন্টকে আকর্ষণীয় করে তুলতে হরেক রকম খাবার ও বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে।

এ পর্যন্ত ২০০ অমুসলিম এ ইভেন্টে অংশগ্রহণ করেছেন।

নিউজ নাইনটিন থেকে আবরার আবদুল্লাহর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ