সৈয়দ ফয়জুল আল আমীন
কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক
গণমাধ্যমে প্রকাশ, পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যান্টিনের পরিচালককে আটক করেছে পুলিশ। ১৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ক্যান্টিনের ভেতরে পরিচালক মো. আমিনুর (৫৬) শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করেছে।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এফএম নাছিম গণমাধ্যমকে জানান, পাঁচ বছর বয়সী শিশুটিকে ধর্ষণের অভিযোগে আমিনুর নামে একজনকে আটক করেছি। বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পরেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কলেজের অধ্যক্ষ খবিরুল ইসলামের ভাষ্যমতে, শিশুটির মা ক্যান্টিনে কাজ করেন। প্রতিদিনের মতো সেদিনও শিশুটি মায়ের সঙ্গে সেখানে আসে। সন্ধ্যার পর প্রচণ্ড ঝড়-বৃষ্টি হওয়ায় ক্যান্টিনে লোকজন ছিল না। এই সুযোগে পরিচালক আমিনুর শিশুটিকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে এক ইন্টার্ন চিকিৎসক এগিয়ে গেলে আমিন পালানো চেষ্টা করলে লোকজন তাকে ধরে পুলিশে দেয়। প্রশ্ন হচ্ছে, মায়ের সাথেও যদি শিশু নিরাপদে থাকতে না পারে, তাহলে শিশুর নিরাপত্তা কোথায়?
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ-এই তিন মাসে ১৭৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৫৫টি করে এবং মার্চ মাসে ৬৬টি শিশু ধর্ষণের ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৫৫টির বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে, যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি!
১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত শিশু অধিকার লঙ্ঘনের সংবাদ পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এ তথ্য দিয়েছে। তথ্য বলছে, তিন মাসে ধর্ষণের শিকার ১৭৬টি শিশুর মধ্যে ২০টি শিশুই গণধর্ষণের শিকার হয়। আটজন প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়। তিন মাসে ২৫ শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং তিনটি শিশু ধর্ষণের পর আত্মহত্যা করেছে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২১টি শিশুকে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে, গত বছরের তিন মাসের চেয়ে শিশু ধর্ষণ বেড়েছে ১৮ শতাংশ। ধর্ষণের পর শিশুহত্যা বেড়েছে ১০০ শতাংশ।
এ ধরনের অপরাধের শিকার হচ্ছে অনেক শিশু। সৎবাবা, আপন চাচা, মামা, এমনকি আপন ভাই ও জন্মদাতা পিতা দ্বারাও শিশু ধর্ষণের শিকার হওয়ার খবর প্রকাশিত হচ্ছে পত্রিকায়। আবার অনেক অপরাধ পারিবারিক মান-সম্মানের দোহাই দিয়ে চেপে রাখা হচ্ছে চারদেয়ালের ভিতরে। ইনসেস্ট বা অজাচার