শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পরিবহন খাতের বেহাল দশায় অসহায় সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: দেশের পরিবহন খাত নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমি নিজেও অসহায়, অসহায়ত্ব আমার মধ্যেও কাজ করে। আমি কি মানুষ নই? আমি মন্ত্রী, আমি কি দায় এড়াতে পারব? এসব বিষয় নিয়ে কার সঙ্গে আলাপ করব? আসলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে।’

শুক্রবার বিকালে রাজধানীর কাকরাইলস্থ রাজমনী ঈশা খাঁ হোটেলে কক্সবাজারের ‌হোয়াইট স্যান্ড রিসোর্ট আয়োজিত ‘বদলে যাচ্ছে কক্সবাজার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনি বাংলাদেশের যেখানেই যান, শুধু কর্মযজ্ঞ চলছে। রাস্তা, ব্রিজ। জন্মকালে তো ব্যথা হয়। রাস্তা হবে, ব্রিজ হবে-এর কি বার্থপেইন আছে না? এটা মানবেন না কেন? আমাদের দেশে মিডিয়ার একটা অংশ এটাকে রাজনীতিতে নিয়ে যাচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি সবাইকে বলব, আমাকে কোনঠাসা করে লাভ নেই। আমার মধ্যেও সীমাবদ্ধতা আছে। কিন্তু আমি লড়াকু থাকব। আমি কিন্তু হতাশ হব না। সমালোচনা আমাকে শুদ্ধ করে। আপনারা যারা বিরূপ সমালোচনা করেন, এরাও একদিন বুঝবেন এই সমালোচনা সঠিক নয়।’

চালকদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘কেউ রাস্তার শৃঙ্খলা মানে না। ছোট ছোট ব্যাটারিচালিত গাড়ি, যাত্রীরাও জানে এগুলোতে উঠলে বিপদ আছে। একটু টোকা লাগলে একজনও মানুষ বাঁচে না। তারপরও এই গাড়িগুলোতে ওঠে।’

তিনি বলেন, তারপর আমাদের চালকেরা কার আগে কে যাবে, কত ট্রিপ নিলে কত লাভ হবে- এ বিষয়টাই মাথায় থাকে। মানুষের জীবন নিয়ে আমাদের খুব কম মানুষেরই মাথায় থাকে। আমার টাকা, আমি কত লাভ করলাম-এটা প্রাধান্য পায়। তখন তো এখানে আমাদের অনেক কিছু ভাবতে হবে।’

আরো পড়ুন- ইসরায়েলের স্বাধীনতার ৭০ বছর, ছবি কথা বলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ