মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

সৌদি বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা গতকাল (বুধবার) সৌদি আরবের একটি বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্র সৌদি আরবের জিজান প্রদেশের একটি বিমানবন্দর লক্ষ্য করে ছোঁড়া হয়। এ প্রদেশের একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে ইয়েমেনের সেনারা বিমানবন্দরে হামলা চালালো।

ইয়েমেনের একটি সূত্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর আগে ইয়েমেনি সেনারা সৌদি আরবের ভাড়াটে সন্ত্রাসীদের একটি ক্যাম্পে রকেট ও মর্টারের হামলা চালায়। এতে বহু সন্ত্রাসী হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া, ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট গতকাল হুদাইদা বন্দরের কাছে একটি মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করেছে। সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনের যোদ্ধারা এসব হামলা চালায়। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও কয়েকটি আরব মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ধরে রাখা ও বাবুল মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ ঠিক রাখাসহ কয়েকটি লক্ষ্য নিয়ে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো আমেরিকার হয়ে এ যুদ্ধ করছে।

আরো পড়ুন- যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুইস রাজনীতিবিদ ড্যানিয়েল স্ট্রিচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ