শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় ডায়াগনস্টিক সেন্টার থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভার উপজেলার আশুলিয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরানী এলাকার হাজী আনোয়ার মডার্ণ ডাগায়নষ্টিক এন্ড ডক্টরস চেম্বারের নিচতলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা থানার আলী হোসেনের ছেলে ফরহাদ হোসেন (২৮) ও অপরজন পার্শ্ববর্তী এক কাঠের দোকানের কর্মচারী নাবীনূর (২৫)। নিহত ফরহাদ হোসেন ওই ডায়াগনস্টিক সেন্টারটির ল্যাব কর্মকর্তা ছিলেন।

আশুলিয়া থানার উপপরিদশক (এসআই) কামরুল বলেন, খবর পেয়ে ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষের মেজে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাদের দুজনার শরীরের পাশেই বমি করার চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা এমন কোনো কিছু খেয়েছিল, যার বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরো পড়ুন- হঠাৎ ছাদের ওপর মিসাইল এসে পড়ে, সৌদি প্রবাসী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ