শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

প্রকাশ্যে গুলি: ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে হকার উচ্ছেদকালে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

গতকাল শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন।

অভিযোগপত্রভুক্ত দুই আসামি হলেন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুল হাসান প্রথম আলোক বলেন, এই মামলার অভিযোগপত্র আজ রোববার আদালতে উপস্থাপন করা হয়েছে। এখন মামলাটি বিচারের জন্য বদলি হবে।

২০১৬ সালের ২৭ অক্টোবর গুলিস্তানে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় হকারদের সঙ্গে ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে যুবকদের মধ্য থেকে সাব্বির ও আশিকুর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করেন।

গুলিবর্ষণের ঘটনায় সাব্বির ও আশিককে সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রলীগ।

ঘটনার চার দিন পর ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। ওই দুজনসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে পুলিশ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ