শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

মালয়েশিয়ায় রুহানী ও খানকাহী ইজতেমা ৮ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ববরেণ্য আলেমেদ্বীন, কালজয়ী আধ্যাত্মিক রাহবার, হজরতমাওলানা হাফেজ ‘পীর যুলফিকার আহমদ নকশাবন্দী মুজাদ্দেদী'র সরাসরি তত্বাবধানে মালয়েশিয়ায় শুরু হচ্ছে ‘ইসলাহী, রুহানী ও খানকাহী ইজতেমা’।

আগামী ৮, ৯, ১০ ও ১১ মে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মা’হাদ তাহফীয মিফতাহুল উলূমের ব্যবস্থাপনায় দেওবন্দী মাসলাকের অনুসারী উলামা-মাশায়েখ, সালেকীন-মুরীদীন ও ভক্তদের এ ইজতেমা শুরু হবে।

ইজতেমায় দারুলউলূম দেওবন্দের আসাতেজায়ে কেরামের এক মুবারক জামাতসহ বিশ্বের বহু দেশের সম্মানিত বুযুর্গানেদ্বীন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাশরিফ আনবেন।

এতে বাংলাদেশ থেকে চাইলে যে কেউ অংশ নিতে পারবেন। আগ্রহীগণকে পাসপোর্টডাটা ও পার্সনাল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। যোগাযোগ : ০১৭২০১১৬৫৮৫, ০১৮১৪৩৩০৭৫৩

আরও পড়ুন: যুলফিকার আহমদ নকশাবন্দীর সাড়া জাগানো এক বই