শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

‘মাদার অব এডুকেশন’ খেতাব পেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি নিয়োগে কোটা পদ্ধতি বাতিল ঘোষণায় প্রধানমন্ত্রী শেখা হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ খেতাবে আখ্যায়িত করেছেন আন্দোলনকারীরা।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোটাপ্রথা বাতিলের প্রজ্ঞাপন জারি করা পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে বলে এক সংবাদ সম্মেলনে বিবৃতি দিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় রাজু ভাস্কর্যের সামনে দেয়া বিবৃতিতে আন্দোলনের নেতারা ঢাবি ভিসির বাসভবনে হামলা ও ভাঙচুর ও বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতার ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় গ্রেফতারকৃত আন্দোলনকারী শিক্ষার্থীদের মুক্তির দাবিও জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নেতারা ছয়টি দাবি পেশ করেন সরকারের প্রতি। তাদের প্রথম দাবি হচ্ছে, প্রধানমন্ত্রীর ঘোষণা গেজেট হিসেবে প্রকাশ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে, সারাদেশে গ্রেফতারকৃত আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি।

আন্দোলনে ‘পুলিশি নির্যাতনের’ শিকার শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যয়ভার বহন করতে দ্রুত আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগের দাবি রয়েছে তৃতীয় দফায়। চতুর্থ দাবি হলো, পুলিশ ও ঢাবি প্রশাসনের দায়ের করা পাঁচটি অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করতে হবে।

পঞ্চম দাবিতে রয়েছে, আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও নেতাদের পরবর্তীতে হয়রানি যাতে না করা হয়। না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ফের আন্দোলন হবে। ষষ্ঠ দফায় আন্দোলনে অংশ নেওয়া সব শিক্ষার্থীর যৌক্তির দাবিতে সহমত পোষণ করা সব শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ধন্যবাদ জানানো হয়েছে।

এসএস

আরো পড়ুন : আন্দোলন স্থগিত করে আনন্দ মিছিল

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ