বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

রাতের ঘটনার পর ঢাবি শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে এলেন রাজপথে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা বিশ্ববিদ্যায় ক্যাম্পাসে রাতে ছাত্রলীগের মারধরের ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে রাস্তায় নামা শুরু করেছে। ছাত্রলীগের মারের মুখে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে নামতে না পারা শিক্ষার্থীরা শুরু করেছে মিছিল-সমাবেশ।

ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে আসায় আন্দোলনে নতুন মাত্র যোগ হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনে ছাত্রীরাও যোগ দিয়েছেন পৃথক মিছিল নিয়ে। ওই সময় ছাত্রীদের বড় একটি মিছিল কেন্দ্রীয় গ্রন্থাগারের দিকে এগিয়ে আসতে দেখা যায়।

মঙ্গলবার রাত ৮টায় বুধবারের কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা। এ অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে সারাদেশে আবারও ক্লাস-পরীক্ষা বর্জন এবং সড়ক অবরোধ করা হবে।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবারের মতো বুধবারও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সড়কে নেমে আন্দোলন করবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখেই কর্মসূচি পালন করবেন তারা।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছেন বলে খবর পাওয়া গেছে।

এসএস

আরো পড়ুন : রোহিঙ্গা হত্যার ঘটনায় ৭ সেনাকে দণ্ডিত করল মিয়ানমার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ