শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

এক কেজি গরুর গোস্তের দামে ৬ মণ বেগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: এক কেজি গরু গোস্তের দামে ৬মণ বেগুন পাওয়া যাবে নরসিংদীর বাজারে। নরসিংদীর পাইকারি বাজারে কমে গেছে বেগুনসহ সব ধরনের গ্রীষ্মকালীন সবজির দাম। বিশেষ করে গত এক মাস ধরে কৃষক তার উৎপাদিত বেগুন বিক্রি করে পরিবহন খরচও উঠাতে পারছেন না।

এতে সার, কীটনাশকসহ খরচ মেটাতে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, এ বছর আবাদি জমির পরিমাণ বৃদ্ধি এবং বাম্পার ফলনের কারণে সবজির উৎপাদন বেড়েছে। ফলে বেগুনের দাম কমে গেছে। তবে শিগগিরই সবজির দাম বাড়বে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা।

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, নরসিংদী জেলার শাকসবজির খ্যাতি রয়েছে দেশজুড়ে। এখানকার উৎপাদিত শাকসবজির প্রায় ৭০ ভাগই সরবরাহ করা হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

রফতানি করা হয় বিদেশেও। চলতি গ্রীষ্ম মৌসুমে জেলার নয়টি পাইকারি সবজির বাজারেই সরবরাহ বেড়েছে বেগুন, লাউ, সিম, চিচিঙ্গা, ঝালিসহ বিভিন্ন ধরনের শাকসবজির। অন্যদিকে এ বছর বেগুনের বাম্পার ফলন হয়েছে।

তবে রমজান মাসকে সামনে রেখে কৃষকরা আশাবাদি সবজির দাম বাড়বে।

আরো পড়ুন- রমজানের আগেই শেষ করতে হবে ঢাকা নগরীর খোঁড়াখুঁড়ি : অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ