শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বেন্টুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে কাটাখালি এলাকাবাসী।

সোমবার বিকাল সোয়া ৫ টার দিকে কাটাখালী এলাকার মাসকাটাদীঘি বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি  রাজশাহী-ঢাকা মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে।

এসময় ১১ জনের বিরুদ্ধে বেন্টুর দায়ের করা মামলাকে মিথ্যা অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানান মিছিলে অংশগ্রহণকারীরা।

কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী অভিযোগ করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে বেন্টু পুরো রাজশাহীবাসীকে জিম্মি করে রেখেছে। বেন্টুর হাত থেকে রাজশাহীবাসী মুক্তি চায়। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে স্থানীয় সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মানুষের মাঝে ভয়ভীতি সৃষ্টি করে বালু উত্তোলন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তার এই দস্যুতা বন্ধ করতে হবে।

অনেক দিন ধরে পদ্মা নদী থেকে বালু উত্তোলন নিয়ে আব্বাস আলী এবং আজিজুল হক বেন্টুর মধ্যে বিরোধ চলে আসছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ