শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ৩০ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে ৩০ লাখ গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে বন ও পরিবেশ মন্ত্রণালয়।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপনের লক্ষ্যে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদদের স্মরণে দেশী প্রজাতির এই ৩০ লাখ গাছ লাগানো হবে বলে জানা গেছে।

সোমবার বিকেলে মন্ত্রণালয়ের সভা কক্ষে জাতীয় বৃক্ষরোপন অভিযান উদযাপন সফল করার লক্ষ্যে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে জানানো হয়, বৃক্ষরোপণের জন্য যাতে পূর্ব থেকে স্থান নির্বাচন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা যায় সে জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।

বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সৌদি আরবের গাছে গাছে ঝুলছে কম্বল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ