শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

'গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে বিএনপিও মাঠে থাকবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিও অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, তবে ওই দুই সিটি করপোরেশনের প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আগামী ১৫ মে ভোটের দিন রেখে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১২ এপ্রিল, যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল আর প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।

আরও পড়ুন : গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে তাফসিল ঘোষণা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ