বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ভাবে ও ভাষায় মুসা আল হাফিজ স্বতন্ত্র পথের দিশারী: প্রফেসর আবদুর রহীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ‘মুসা আল হাফিজের মননবিশ্ব’ গ্রন্থের পাঠ উন্মোচ ও সেমিনার। এতে কবি মুসা আল হাফিজের মনন, রচনাশৈলী ও চিন্তা নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদগণ।

‘মুসা আল হাফিজের মননবিশ্ব’ নামে গবেষণাগ্রন্থ লিখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মো. রিজাউল ইসলাম।

১৭০ পৃষ্ঠার বইটিতে তিনি মুসা আল হাফিজের ‘ঈভের হ্রদের মাছ’ ও ‘পরম সাঁতার’ এর বিভিন্ন কবিতার তলদেশ খনন করেছেন। এর সাথে ‘মুক্তিআনন্দে আমিও হাসবো’, ‘প্রাচ্যবিদদের দাঁতের দাগ’ ও ‘দৃশ্যকাব্যে ফররুখ আহমদ’ নিয়েও একটি করে বিশ্লেষণ যুক্ত রয়েছে।

সেমিনারের আয়োজক ছিলেন বিটিভি সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি, প্রবীণ গবেষক, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি, সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি বশির উদ্দিন, প্রবীণ কবি- ছড়াকার আবদুল বাসিত মুহাম্মদ, লিডিং ইউনিভার্সিটির ইসলামি স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ফজলে এলাহী মামুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মাহবুব ফেরদাউস প্রমুখ।

মূলত সেমিনারটি ছিলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক। ডক্টর রিজাউল ইসলামের ইচ্ছে ছিলো, একাডেমিক চরিত্র থাকুক সেমিনারে এবং কেবল শাবিপ্রবির প্রফেসররা এতে মুক্তবিশ্লেষণ করুন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর আব্দুর রহীম (সাবেক ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ ও সাবেক চেয়ারম্যান, বাংলা বিভাগ, শাবিপ্রবি) বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর মুহাম্মদ নজরুল ইসলাম (পরিসংখ্যান বিভাগ, শাবিপ্রবি) প্রফেসর ডক্টর তাজ উদ্দিন (শাবিপ্রবি) প্রফেসর ডক্টর ইসমাইল হোসেন (শাবিপ্রবি) প্রফেসর ডক্টর আবু ইউসুফ (শাবিপ্রবি) প্রফেসর ডক্টর হুসেন আল মামুন (শাবিপ্রবি) প্রফেসর ডক্টর মো. সেলিম উদ্দিন (শাবিপ্রবি) প্রফেসর ডক্টর মো. কামরুল ইসলাম (শাবিপ্রবি) প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মামুন (শাবিপ্রবি) ডক্টর মুহাম্মদ ফয়জুল হক (শাবিপ্রবি) মো. রাজিক মিয়া (শাবিপ্রবি) কবি মনজুর উল হায়দার সুমন (শাবিপ্রবি)।

সেমিনার বাস্তবায়ন পর্ষদের সভাপতি প্রবীণ সাংবাদিক-গবেষক, মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার বাস্তবায়ন পর্ষদের সদস্য সচিব কবি আবদুল বাসিত মুহাম্