শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে’ মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে?

জেনে নিন কে হলো মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ইউ উইন মিন্ত নির্বাচিত হয়েছেন। দেশটির ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী মিন্তকে বুধবার দশম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে পার্লামেন্ট।

এক সপ্তাহ আগে দেশটির প্রেসিডেন্ট ইউ হতেইন কিয়াও বিশ্রামের প্রয়োজনীয়তা উল্লেখ করে পদত্যাগ করেন।

মিয়ানমারের পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের মোট ৬৩৬ ভোটের মধ্যে ৪০৩ ভোট পেয়েছেন উইন মিন্ত। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের সাবেক এ স্পিকার ছাড়াও ইউ মিন্ত সোয়ে ও ইউ হেনরি ভ্যান থিও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ইউ মিন্ত সোয়ে ২১১ ভোট এবং ইউ হেনরি থিও ১৮ ভোট পেয়েছেন।

রাষ্ট্রীয় উপদেষ্টা ও ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডির) প্রধান অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নবনির্বাচিত প্রেসিডেন্ট উইন মিন্ত। ২০১২ সাল থেকে তিনি পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারের দায়িত্ব পালন করেন।

তবে ডি ফ্যাক্টো প্রেসিডেন্ট হিসেবে সু চি দায়িত্ব পালন করায় মিয়ানমারের নির্বাচিত প্রেসিডেন্টের পদ বা ভূমিকা মূলত আনুষ্ঠানিক। শারীরিক সমস্যা বাড়তে থাকায় গত সপ্তাহে প্রেসিডেন্ট হতেইন কিয়াও পদ থেকে সরে দাঁড়ান।

পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে সাত দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। বুধবারের ভোটাভুটিতে অংশ নেয়া তিন প্রতিযোগীই দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট। পদ শূন্য হওয়ায় গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট উইন মিন্তকে (৬৬) অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়।

সু চি নেতৃত্বাধীন মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল এনএলডির দীর্ঘদিনের সদস্য উইন মিন্ত। সু চির অনুগত হিসেবে মনে করা হয় তাকে।

সূত্র :  বিবিসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ