বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

‘ভৌগলিক স্বাধীনতার চেয়ে আদর্শিক স্বাধীনতার গুরুত্ব অনেক বেশি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ নূর বলেছেন, ইসলাম মানবতার মুক্তি ও স্বাধীনতায় সদা সেচ্চার। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ মহান আল্লাহর অনুগ্রহ বিশেষ। এর কৃতজ্ঞতা স্বরুপ দেশপ্রেম বুকে ধারণ ও স্বজাতির প্রতি মমত্ববোধ ঈমানি দায়িত্ব।

২৬ মার্চ কাতার আলনূর কালচারাল সেন্টারের উদ্যোগে স্বাধীনতা যুদ্ধের শহীদদের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও কুরআন পাঠ মাহফিলে তিনি এ কথা বলেন।

দোহা জাদিদের ইবনে হাজম জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলনূর উপদেষ্টা মীর হোসেন চৌধুরী। পরিচালনায় ছিলেন হাফেজ মুস্তাফিজুর রহমান ও কারী ইব্রাহিম।

মাওলানা ইউসুফ নূর আরো বলেন; নিজের একটি বাড়ি ও দোকানের জন্য আমরা যেভাবে উদগ্রীব ও প্রার্থনা রত থাকি দেশের জন্য আমরা তত ব্যাকুল নই। এটা দু:খজনক। স্বাধীন দেশের পাসপোর্টধারী বিধায় আমরা এখানে বিভিন্ন কাজের সুযোগ পেয়েছি। নতুবা অন্যান্যদের ন্যায় আমাদেরও শরণার্থী হয়ে মানবেতর জীবন যাপন করতে হত।

তবে ভৌগলিক স্বাধীনতার চাইতেও আদর্শিক স্বাধীনতা অতি জরুরি- এ সত্য উপলব্দি না করতে পারলে স্বাধীনতা বিপন্ন হতে পারে। কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক সকল মত ও পথ বর্জন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ কায়েমের মাধ্যমে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়ার বজ্রকঠিন শপথ নেয়া সময়ের দাবী।

সিরিয়া ইস্যুতে রাশিয়া যাচ্ছেন কাতার বাদশাহ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ