শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কওমিরা লেখালেখিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে: লিয়াকত আলী মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

স্বাধীনতা দিবসে খুলনায় অন্যরকম বানান প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ : ‘বিশুদ্ধ বলি, বিশুদ্ধ লিখি’ শ্লোগানে বিভাগীয় শহর খুলনায় অনুষ্ঠিত হলো ‘বাংলা বানান প্রতিযোগিতা’ ও সাহিত্যসভা।

গতকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনার একদল তরুণ আলেমের উদ্যোগে খালিশপুর বায়তুল মোকাদ্দাস মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় দুপুর সোয়া ১টায়।

এতে অংশগ্রহণ করেন খুলনার বিভিন্ন স্কুল, কলেজ, আলিয়া ও কওমি মাদরাসার প্রায় শতাধিক প্রতিযোগীসহ বিপুল সংখ্যক সাহিত্যমোদী মানুষ।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

বায়তুল মোকাদ্দাস মসজিদের খতিব মুফতি আবু সালেহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা দারুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুশতাক আহমাদ, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুন্নবী মোল্লা, এমদাদুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মুফতি গোলামুর রহমান, মুফতী মিছবাহ উদ্দীন, মাওলানা কারামত আলী, হাফেজ মাওলানা কবির হুসাইনসহ বরেণ্য আলেম ও শিক্ষাবিদগণ।

অতিথির বক্তব্যে মাওলানা মুশতাক আহমাদ বলেন, ‘ভাষা দীন প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম। ভাষা থেকে বিমুখ থাকার কারণে আজ আমরা সমাজের সামনে সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করতে পারছি না। তাই আমি তরুণ আলেম ও মুসলিম সন্তানদের বলবো ভাষা চর্চায় মনোযোগী হন।’

অধ্যাপক ড. নুরুন্নবী মোল্লা তরুণ আলেমদের এ উদ্যোগকে অভিনন্দিত করে বলেন, আমার মনে হয় এটি বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রমধর্মী ও পজেটিভ আয়োজন। এমন আয়োজন তরুণ আলেমদের সামাজিকভাবে এগিয়ে নিবে এবং ইসলাম প্রচারের কাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার অন্যতম লক্ষ্য ছিলো ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করা। স্বাধীনতা দিবসে আলেমরা বানান প্রতিযোগিতার আয়োজন করে তাদের দেশপ্রেমের প্রমাণ দিলেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার একদল চিন্তাশীল আলেম ও লেখক।

তারা হলেন, ইসলামিক ল’ রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশের সহ-সম্পাদক আলী হাসান তৈয়ব, লেখক অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দিক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের চিফ রিপোর্টার আতাউর রহমান খসরু, মাদরাসাতুল মনসুর এর à¦