শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

‘যদি তুমি আসলেই উদ্যমী হও, তাহলে পোশাক কোনো বাধা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের ক্যাপ্টেন শাহনাজ লাগহারি আপাদ মস্তক হিজাব-বোরকায় ঢেকে রেখেই চালাবেন বিমান! গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের প্রথম হিজাবি পাইলট তিনি।

তিনি একাই একটি উড়োজাহাজ সম্পূর্ণ চালানোর সক্ষমতা রাখেন। তিনি নাকি দেখাতে চেয়েছেন যদি তুমি আসলেই উদ্যমী হও, তাহলে ধর্মীয় পোশাক কখনো তোমাকে কোনো বাধা দেবে না।

তিনি তার সব কাজ এ রকম পূর্ণাঙ্গ বোরকা পরেই সম্পাদন করেন।

তার ফেসবুক পেজ থেকে জানা গেছে, তিনি ২০১৩ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে লাহোরের এনএ-১২২ আসন থেকে অংশগ্রহণ করেছেন একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তার নির্বাচনী প্রতীক ছিল গাভি।

একাধারে তিনি একজন রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী। এ ছাড়া তিনি বিনামূল্যে শিক্ষাকেন্দ্র স্থাপন করে গরিব নারীদের শিক্ষার ব্যাবস্থা করেছেন এবং গরিব নারীদের কর্মসংস্থানে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রও প্রতিষ্ঠা করেছেন।

সূত্র: মুসলিম কাউন্সিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ