শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আজ বিশ্ব যক্ষ্মা দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আজ ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য, নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে বাংলাদেশে প্রতিবছর ৬৬ হাজার মানুষ যক্ষ্মায় মারা যাচ্ছেন। অর্থাৎ সে হিসেবে প্রতিদিন দেশে যক্ষ্মায় ১৮০ জনের মৃত্যু হচ্ছে।

গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় #যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাকের যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির চিকিৎসা কর্মকর্তা নাজিস আরেফিন বলেন, দেশে যক্ষ্মা এখনও জনস্বাস্থ্য সমস্যা হিসেবে আছে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনের তথ্য উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০১৬ সালে বাংলাদেশে প্রায় ৬৬ হাজার জনের মৃত্যুর কারণ যক্ষ্মা। আর নতুন করে এই জীবাণুতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার জন।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষ্মার প্রকোপ এবং ওষুধ প্রতিরোধী যক্ষ্মার প্রকোপ বেশি এমন দেশের তালিকা তৈরি করেছে। দুটি তালিকাতেই বাংলাদেশের নাম আছে।

উল্লেখ্য, ২০১২-১৩ সাল ছিল যক্ষ্মাবিরোধী দ্বিবার্ষিক ক্যাম্পেন চালানো হয়েছিল গোটা পৃথিবীতে। ওই দু’ বছর দিবসটি পালনের জন্য ‘যক্ষ্মা মুক্ত জীবন চাই’কে স্লোগান হিসাবে ঘোষণা করা হয়েছিল।

আওয়ার ইসলাম/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ