শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

বিশ্বের প্রথম অত্যাধুনিক সবুজ মসজিদের কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : বিশ্বের প্রথম অত্যাধুনিক সবুজ মসজিদের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে নির্মাণ কাজ শুরু হওয়া এই মসজিদই প্রথম যা কিনা সম্পূর্ণ পরিবেশের সঙ্গে মানানসই।

যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এ মসজিদ নির্মাণ করা হচ্ছে। এতে খরচ করা হচ্ছে ১৮ মিলিয়ন ডলার!

বর্তমানে ক্যামব্রিজ শহরের মসজিদ ছোট হওয়াতে এবং এই এলাকায় মুসলিমদের সংখ্যা বেড়ে যাওয়ায় এই মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল ক্যামব্রিজ কর্তৃপক্ষ।

২০১৬ সালে প্রথম ভিত্তি স্থাপন করা হয়েছিল এই মসজিদটির। প্রাথমিক অবস্থায় একটি ভূগর্ভস্থ পার্কিং নির্মাণ করা হয়েছিল। এই মসজিদে থাকবে কুরআনে উল্লেখিত সকল ফুল এবং ফলের এক অনন্য সমন্বয়।

Image result for Europe's only eco-mosque takes shape in Cambridge

এই মসজিদ উদ্বোধন করা হলে ১ হাজার মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবেন।

এখানে থাকবে নারী এবং পুরুষ মুসল্লিদের জন্য আলাদা নামাজ ঘর। এছাড়াও নারী এবং বাচ্চাদের জন্য আলাদা শব্দহীন কক্ষ নির্মাণ করা হবে। পাশাপাশি একটি ইসলামি গ্রন্থাগার এবং কুরআন শিক্ষাদান কেন্দ্র নির্মাণ করা হবে।

এই মসজিদে থাকবে পানি পুনব্যবহার করার ব্যবস্থা। তাছাড়াও এটি পুরোপুরি সৌরবিদ্যুৎ দিয়ে চলবে। সূত্র : আইটিভি

আলেমদের মনোকষ্ট দূর করতে আরজাবাদ মাদরাসায় তাবলিগি মুরব্বিরা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ