শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

'ফেরেশতা এলেও সমালোচনা করবে আওয়ামী লীগ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আসমান থেকে ফেরেশতা আনা হলেও আওয়ামী লীগ তার সমালোচনা করত। আর আওয়ামী লীগের সমস্যা হচ্ছে লর্ড কার্লাইলের এই নিয়োগের ফলে ব্রিটিশ আইনজীবীরাও জানবে আমাদের বর্তমান বিচার ব্যবস্থার কী অবস্থা। এই আতঙ্কেই আওয়ামী লীগ তার নিয়োগের বিরোধীতা করছে। এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

তিনি বলেন, বিদেশ থেকে আইনজীবী নিয়োগের দৃষ্টান্ত এদেশে রয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলায়ও বিদেশি আইনজীবী আনা হয়েছিল। আইনজীবীরা আইনের ব্যাখ্যা দেন। লর্ড কার্লাইল মীর কাসেমী আলীর লবিস্ট ছিলেন কি, ছিলেন না তা গুরুত্বপূর্ণ নয়। আইনজীবী আইনের ব্যাখ্যা দিবেন, এটাই তার কাজ।

তিনি আরও বলেন, বিএনপির বড় বড় আইনজীবী থাকা সত্ত্বেও বিদেশি আইনজীবী নিয়োগ মানসিক সন্তুষ্টির জন্য। এ ছাড়া বিশ্বও জানল ৭৪ বছর বয়স্ক একজন মানুষকে ৫ বছরের সাজা দিয়ে জেলে নিয়ে কী ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে। তিনি তো দেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। জনগণ তাকে ২৩ আসনে ২৩ বার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিল। এমন একজন মানুষকে এভাবে নাজেহাল করা ঠিক নয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ