আওয়ার ইসলাম : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নের মহাসড়ক ধরে এরই মধ্যে বাংলাদেশ পৌঁছে গেছে উন্নয়নশীলদের কাতারে। এ দেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল। স্বপ্নপূরণের এই আনন্দে ভাসবে আজ বাংলাদেশ।
এই ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার।
অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর নির্ধারিত ৯ স্থান থেকে ৫৭টি মন্ত্রণালয়/বিভাগ এবং অধীন দফতরগুলোর কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণ ব্যানার, ফেস্টুনসহ র্যালি নিয়ে স্টেডিয়ামে ঢুকবেন। র্যালি সমবেত হওয়া এবং ৯ স্থান থেকে র্যালি করে স্টেডিয়ামে ঢোকার কারণে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চারপাশের বিভিন্ন সড়কে যান চলাচলে সমস্যা হবে।
যানজট এড়িয়ে নির্বিঘ্নে র্যালির সময় শাহবাগ, কাকরাইল মসজিদ, নাইটিঙ্গেল, ফকিরাপুল, শাপলা চত্বর, গুলিস্তান, ফুলবাড়িয়া, চানখাঁরপুল, বকশীবাজার, পলাশী, নীলক্ষেত অঞ্চলে ডাইভারশনের প্রয়োজন পড়বে। এ অবস্থায় সর্বসাধারণকে নিতান্ত প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে র্যালিতে অংশগ্রহণকারী ব্যাকপ্যাক, হ্যান্ডব্যাগ, ভ্যানিটিব্যাগ, সিগারেট লাইটার বহন পরিহারের অনুরোধ জানানো হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে নগরবাসীর প্রতি এ অনুরোধ জানান।
স্টেডিয়ামে ঢোকার রুট আদেশে জানানো হয়: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাই দুপুর ২টার পর থেকেই সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকার সরকারি অফিস থেকে গাড়ি করে/হেঁটে সমবেত স্থলে জমায়েত হবেন। বিকাল ৪টায় নির্দিষ্ট রুট দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের আনন্দ র্যালি স্টেডিয়ামে ঢুকবে। যেসব পয়েন্ট ও রুট দিয়ে চলাচল করবেন-
১। বাংলা একাডেমি ও সংলগ্ন এলাকায় সমবেত হয়ে (১) প্রধানমন্ত্রীর কার্যালয়, (২) সেতু বিভাগ, (৩) প্রতিরক্ষা মন্ত্রণালয়, (৪) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, (৫) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, (৬) পরিকল্পনা বিভাগ, (৭) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, (৮) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, (৯) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, (১০) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং (১১) জাতীয় সংসদ সচিবালয়ের সদস্যরা বাংলা একাডেমি-দোয়েল চত্বর-আব্দুল গণি রোড-জিপিও দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পশ্চিম গেটে প্রবেশ করবেন।
২। শিল্পকলা একাডেমি ও মৎস্য ভবনসংলগ্ন এলাকায় সমবেত হয়ে (১) ম