বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

স্বামী স্ত্রী পরিচয়ে হোটেল ভাড়া; রাতে লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বামী স্ত্রীর পরিচয়ে হোটেলে উঠেছিলেন তারা। কিন্তু রাত না পেরুতেই উদ্ধার করতে হলো লাশ। যদিও তরুণী বেচে আছে এবং তাকে অবচেতন অবস্থায় পাওয়া গেছে।

পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল কক্ষে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, মঙ্গলবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হোটেল কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। ওই ছাত্রের নাম জাহিদুল (৩০)। কক্ষ থেকে অচেতন অবস্থায় এক তরুণীকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার স্বামী-স্ত্রী পরিচয়ে দু'জন আবাসিক হোটেল পায়রার ৩০১ নম্বর কক্ষে ওঠেন। কিন্তু কী কারণে একজন খুন হলো সেটা এখনো জানা যায়নি।

হোটেলের রেজিস্টার অনুযায়ী ছাত্রের নাম- জাহিদুল (৩০), পিতা হাফিজুর। বাড়ি খুলনার সোনাডাঙ্গা। সে খুলনা বিএল কলেজের ছাত্র। আর মেয়েটির নাম তিনা (২৫)।

পুলিশ এ ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ