শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

সোমবার আনা হচ্ছে ১৭ বাংলাদেশির লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গত ১২ তারিখ নেপালের বিমান বিধ্বস্তে নিহতদের মধ্যে ১৭ বাংলাদেশির লাশ শনাক্ত করেছে তাদের স্বজনরা। শনাক্তকৃত ১৭ বাংলাদেশির লাশ সোমবার বাংলাদেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন নেপালে অবস্থানরত ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।

তিনি জানান, সোমবার এয়াফোর্সের বিশেষ এয়ারক্রাফটে লাশগুলো বাংলাদেশে নিয়ে আসা হবে। তার আগে তাদের স্বজনদের ইউএস-বাংলার এয়ারক্রাফটে নিয়ে যাওয়া হবে।

ইমরান আসিফ জানান, রোববার রাতের মধ্যে গোসল শেষে লাশগুলো প্রক্রিয়াজাত করা হবে। এরপর সোমবার সকাল ৬টায় নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নেয়া হবে। সকাল ৮টায় সেখানে জানাজা শেষে ১৭ লাশ বিমানবন্দরে নেয়া হবে।

এদিকে নেপালে অবস্থানরত বাংলাদেশ মেডিকেল টিমের প্রতিনিধি দলের সদস্য ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, প্লেন বিধ্বস্তের ঘটনায় আরও ছয়জনের লাশ শনাক্ত করা হয়েছে। তবে এর মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কি-না বা থাকলেও কতোজন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

তিনি জানান, এখন পর্যন্ত শনাক্তকৃত ১৭ বাংলাদেশির লাশ স্বজনরা দেখেছেন। আরো চার বাংলাদেশির মরদেহ শনাক্তকরণ শেষ পর্যায়ে রয়েছে। বাকি পাঁচজনের ডিএনএ টেস্ট করতে হবে। দেশের স্বজনদের সেম্পলও নেয়া হচ্ছে।

আরো পড়ুন

নেপালে বিমান বিধ্বস্ত : ১৭ বাংলাদেশির লাশ শনাক্ত
নেপালে বিমান দুর্ঘটনা : ১ কোটি ৬৮ লাখ টাকা পাচ্ছেন নিহতরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ