শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা নিহতের দাবি ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশ  ‘গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে’ মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের

জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনার গুলিতে ৫ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার লাইন অব কন্ট্রোলে রোববার সকালে পাকিস্তানি সেনাবাহিনীর ভারি গোলাবর্ষণে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে।খবর এনডিটিভি।

বালাকোট সেক্টরের দেভতা ধার গ্রামে গোলাবর্ষণের আঘাতে চৌধুরি মোহাম্মদ রমজান নামের এক ব্যক্তি, তার স্ত্রী এবং তাদের তিন ছেলে নিহত হয়েছে। তাদের দুই মেয়ে আহত হয়েছে। গোলাবর্ষণ তাদের বাড়িতে আঘাত হানায় হতাহতের ঘটনা ঘটেছে।

ভারতের তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী চলতি বছরের জানুয়ারিতে ২০৯ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। অপরদিকে, ফেব্রুয়ারির প্রথম ১২ দিনে এই সংখ্যা ছিল ১৪২। গত বছর ৮৬০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ