বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

১৮ মার্চ সাভার আসছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৮ মার্চ ২০১৮ রবিবার সাভার আসছেন উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ জননন্দিত আলেমে দ্বীন আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

সাভার বাস ষ্টান্ডের জাতীয় অন্ধ সংস্থা মার্কেট সংলগ্ন ময়দানে সাভার উপজেলা উলামা পরিষদ আয়োজিত ৪র্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন৷

আল্লামা জুনায়েদ বাবুনগরীর আগমনে সাভার উপজেলা ব্যাপী আলেম উলামা ও তৌহিদি জনতার মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে৷

সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আল্লামার সোহবত গ্রহন করতে ও তার মুখ নিসৃত মূল্যবান বাণী শুনতে৷

এত ব্যাপক আয়োজনের মাঝে আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাভারে এটাই প্রথম আগমন৷ তাই সকলের আগ্রহ উদ্দীপনা অন্য সময়ের থেকে বেশী৷

সাভার উপজেলা উলামা পরিষদের আহ্বায়ক মাওলানা নুরুল হক আজমীর খলীফা প্রবীন আলেমেদ্বীন আল্লামা ইউসুফ সাদিক হক্কানীর সভাপতিত্বে মাহফিলে আরো বক্তব্য রাখবেন শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক, মাওলানা হাসান জামিল, আল্লামা মহিউদ্দীন রব্বানীসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম৷মাহফিলে যোগদান করে সাফল্যমন্ডিত করার জন্য বিশেষ আহবান জানিয়েছেন সাভার উপজেলা উলামা পরিষদের সদস্যসচিব মাওলানা আলী আজম৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ