শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

সুখি দেশের তালিকায় পিছিয়ে গেলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: সুখী দেশের তালিকা থেকে পাঁচ ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ। গত বছর তালিকায় ১১০তম অবস্থানে ছিল বাংলাদেশ, তবে এবার ১১৫তম অবস্থানে নেমে এসেছে। বুধবার জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ‘বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৮’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করেছে।

ভারত, শ্রীলঙ্কা ও মিয়ানমারকে পেছনে ফেলে বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৫তম। জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিশ্বের ১৫৬টি দেশের ওপর জরিপ শেষে ২০ই মার্চ আন্তর্জাতিক সুখ দিবসকে সামনে রেখে বুধবার ২০১৮ সালের এ তালিকা প্রকাশ করেছে।

সুখী দেশের তালিকায় প্রথমই আছে ফিনল্যান্ড। নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইরাজারল্যান্ডের অবস্থান দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে।

শ্রীলঙ্কা, মিয়ানমার ও ভারতের অবস্থান যথাক্রমে ১১৬, ১৩০ এবং ১৩৩-এ। পাকিস্তান ও নেপালের অবস্থান ৭৫ ও ১০১তম।

এছাড়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আছে ১৮ ও ১৯ তম স্থানে।আর তালিকার সবার শেষে বুরুন্ডির অবস্থান।

মাথা পিছু আয়, সামাজিক নিরাপত্তা, জনগণের সুস্থ জীবনের প্রত্যাশা, সামাজিক স্বাধীনতা, ঘুষ ও দুর্নীতির অনুপস্থিতির হার বিবেচনায় নিয়ে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিশ্বের ১৫৬টি দেশের ওপর এই জরিপ শেষে আগামী ২০ মার্চ বিশ্ব সুখী দিবসকে সামনে রেখে ১৭২ পৃষ্ঠার এ প্রতিবেদনটি প্রকাশ করা হল।

সূত্র : সময় টিভি

আরো পড়ুন

বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্সের মান যেসব কারণে অনুন্নত

‘মাওলানা সাদ চাইলে এক মিনিটেই তাবলিগের আগুন নেভাতে পারেন’

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ