বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

যে রেস্তোঁরায় খাওয়াদাওয়া ফ্রি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খিদে পেয়েছে বেজায় অথচ পকেট টাকা নেই। এই পরিস্থিতিতে কী করা যায়? না, দু টাকার মুড়ি কিনে পেট ভরানোর দরকার নেই। পঞ্চব্যঞ্জনের চর্বচোষ্য খেতেই পারেন আপনি। শুধু প্লেটগুলো সব মেজে দিতে হবে।

জাপানের টোকিওর মিরাহি শোকুদো রেস্তোঁরা এমনই নিয়ম করেছে। ৫০০ মানুষকে খাবার দেয় এরা, বদলে তাঁরা খেটে দেন গায়ে গতরে। ২০১৬-য় রেস্তোঁরাটি তৈরি করেন এক প্রাক্তন প্রযুক্তি কর্মী সেকাই কোবায়াশি। উদ্দেশ্য ছিল, সমাজের গরিব মানুষের কাছে পৌঁছে যাওয়া, লোকসান না করে।

যদি কেউ কায়িক পরিশ্রম করে খাবারের দাম চুকোতে চান তবে তাঁকে ৫০ মিনিটের জন্য কাজ করে দিতে হবে। হয় অর্ডার নিন, নয়তো প্লেট ধুয়ে দিন, বাসন মাজুন।

এই রেস্তোঁরায় কোবায়াশিই একমাত্র স্থায়ী কর্মী। তিনি তাঁর ব্যবসার যাবতীয় আর্থিক খুঁটিনাটি অনলাইনে প্রকাশ করেন, অন্যদেরও পরামর্শ দেন, কীভাবে রেস্তোঁরা খুলতে হবে।

অতএব রাস্তাঘাটে ক্ষিদে পেয়ে যাওয়ার পর পকেটে হাত দিয়ে মুখ ব্যাজার করার আর কিছু নেই। পেট ভরা খাবার হাতের কাছেই, শুধু খেটে খাওয়ার ইচ্ছে থাকা জরুরি। আর হ্যাঁ, জাপানে তো থাকতেই হবে আপনাকে।

এবিপি নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ