বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

৭০ বছরের স্কুল শিক্ষকের বিরুদ্ধে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. তারিকুল ইসলাম তাহের

টাঙ্গাইলের বাসাইলে শিক্ষক কতৃক ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি জেলা সদরের নান্দার কুমুল্লী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আবু তালেব (৭০) এর বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলকী ইউনিয়নের দোহার গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির বাবা মারা যাওয়ার পর শিশুটি শেরপুরের কুড়ি কাহোনীয়া গ্রাম থেকে নানার বাড়ি বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের দোহার গ্রামে থাকতো।

গত ১০ মার্চ দুপুরে একই এলাকার আবু তালেব শিশুটির হাতে ৪০ টাকা ধরিয়ে দিয়ে এবং বিভিন্ন লোভ-লালসা দেখিয়ে স্থানীয় একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়।

পরে পাশের গ্রাম নান্দার কুমুল্লী গিয়ে ওই ধর্ষক আবু তালেব আটক হলেও রহস্যজনক কারণে স্থানীয় প্রভাবশালী একটি মহল তাকে পালিয়ে যেতে সাহায্য করে।

রক্তাক্ত অবস্থায় শিশুটিকে বাসাইল থানায় আনা হলে ওইদিন সন্ধ্যায় পুলিশ তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। অভিযুক্ত আবু তালেব টাঙ্গাইল সদর উপজেলার নান্দার কুমুল্লী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক।

এ ঘটনায় শিশুটির মামা বাদি হয়ে ওইদিন রাতেই অভিযুক্ত আবু তালেবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ।

এ ব্যাপারে বাসাইল থানার উপ-পরিদর্শক আসলাম উদ্দিন জানান, এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ভারতের রাজস্থানে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ