বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

গাজীপুরে মার্কেটে আগুন, সাড়ে ৪ ঘণ্টার পর নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি কর্পোরেশনের শিল্পনগরী টঙ্গীর মধুমিতা এলাকার একটি ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়েন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, মঙ্গলবার ভোরে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন একটি বড় ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, শ্রীপুর, কুর্মিটোলাসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে তিনি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ