শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

আওয়ামী লীগের জনসমর্থন শূন্যের কোঠায় : এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নয়ন শুধু ঢাকায় হয়। কিন্তু ঢাকার বাইরে মানুষের কি অবস্থা গ্রামে গেলে বুঝা য়ায়। আমি উচ্চ কণ্ঠে বলতে পারি, আওয়ামী লীগের জন সমর্থন শূন্যের কোটায়।

আজ সোমবার মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদ বলেন, আওয়ামী লীগ বলে মধ্যম আয়ের দেশ, তাহলে পানির মধ্যে বস্তি কেন? চল্লিশ লক্ষ গরিব লোক বস্তিতে বসবাস করে। কেন বার বার বস্তিতে আগুন লাগে? অসহায় মানুষগুলো কিভাবে জীবনযাপন করে কেউ তার খবর রাখে না।

বিএনপির উদ্দেশে এরশাদ বলেন, আমি দেখাতে চাই জাতীয় পার্টির কত লোক এবং সমর্থন আছে। আমাকে এবং আমার দলকে বিএনপি ধ্বংস করার জন্য অনেক অত্যাচার, নির্যাতন করেছে, নিশ্চিহৃ করতে চেয়েছিল, কেউ ধ্বংস করতে পারে নাই।

এরশাদ বলেন, আমি ৯ বৎসর দেশ পরিচালনা করেছি, অনেক উন্নয়ন করেছি। সুষ্ঠু নির্বাচন হলে আমরা ক্ষমতায় আসতে পারি। জাতীয় পার্টিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। খবরের পাতা খুললে দেখা যায় খুন, গুম, হত্যা, ধর্ষণ প্রতিদিন হচ্ছে, প্রতিকার হচ্ছে না। এ অবস্থায় দেশ চলতে পারে না। আমরা ক্ষমতায় আসলে দেশে শান্তি, শৃঙ্খলা, আইনের শাসন কায়েম করবো।

এরশাদ বলেন, দেশের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক-যুবতি বেকার। সংসারের বোঝা বহন করতে না পেরে মাদকাসক্ত হয়ে নেশাগ্রস্ত হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ