শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

পদ্মা সেতুতে বসলো তৃতীয় স্প্যান; দৃশ্যমান হলো সেতুর ৪৫০ মিটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা সেতুতে তৃতীয় স্প্যান দৃশ্যমান হয়েছে। রোববার সকারে জাজিরা পয়েন্টে ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর বসানো হয় সেভেন-সি নামের স্প্যানটি।

বসানো স্প্যানটি মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরার উদ্দেশে যাবে। এ স্প্যানের ফলে দৃশ্যমান হয়েছে সেতুর ৪৫০ মিটার।

শনিবার ১টার দিকে জাজিরা প্রান্তে পৌঁছায়। এরপর নির্ধারিত র্খুঁটির বরাবর অবস্থান নিতে দিনভর চলে কর্মযজ্ঞ। শনিবার সন্ধ্যা নাগাদ কাজ সাময়িক স্থগিত করা হয়।

বোরবার সকাল থেকেই শুরু হয় খুঁটির ওপর স্প্যান বসানোর কাজ। ভারি ওজনের ভাসমান ক্রেনে ঝুলিয়ে রাখা স্প্যানটি খুঁটিতে বসানোর পর ওয়েলডিংয়ের কাজ শুরু হয়। ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে থাকা স্প্যানের সাথে ওয়েলডিংয়ের মাধ্যমে যুক্ত হবে এই স্প্যানটি।

এর আগে ২০১৭ সালের অক্টোবর মাসে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান এবং চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় স্প্যানটি ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসানো হয়।

প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং ওজন ৩ হাজার ১৪০ টন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল বিশিষ্ট কংক্রিটের এই সেতুর ৪২ টি খুঁটির ওপর এমন ৪১ টি স্প্যান বসানো হবে।

আরও পড়ুন: সেনা কেন্দ্রীয় মসজিদে মদিনার ইমামের বয়ান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ