শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি দিলেন ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে‘মাদার অব ডেমোক্রেসি’হিসেবে উপাধি দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকালে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে তাকে এ উপাধি দেয়া হয়। এ সময় উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগান দিয়ে সমর্থন জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। এ জন্য তাকে আজ ‘মাদার অব ডেমোক্রেসি’ (গণতন্ত্রের জননী) উপাধি দেয়া হলো।’

নিষেধাজ্ঞা ও নানা বাধা উপেক্ষা করে শনিবার দুপুর ৩টা থেকে কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে এই জনসভা শুরু হয়। এর আগে দুপুর ১টা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশ শুরু পরপরই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সমাবেশে বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা।

কেন্দ্র ঘোষিত এই সমাবেশ খুলনা হাদিস পার্কে আয়োজনের কথা ছিল। পরে সেখানে আওয়ামী মহিলা লীগ পাল্টা সমাবেশের ডাক দিলে প্রশাসনের পক্ষ থেকে সেখানে ১৪৪ জারি করা হয়। পরে বিএনপি সার্কিট হাউজে করতে চাইলেও অনুমতি মেলেনি। সর্বশেষ দলীয় কার্যালয়ের সামনে করতে চাইলে সেখানেও বাধা দেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ