বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

আশুলিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ার ফারাবী 
সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে রুবেল(৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা যায়।

শুক্রবার ভোররাতে আশুলিয়ার টঙ্গাবাড়িতে ওই ডাকাত সদস্যকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে ডাকাত সদস্য রুবেলকে নিয়ে আশুলিয়ার টঙ্গাবাড়িতে অভিযানে যায় আশুলিয়া থানা পুলিশ ও ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের একটি যৌথটিম। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা রুবেলের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষে গোলাগুলি চলাকালে রুবেল পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। পরে আহত আবস্থায় উদ্ধার করে ডাকাত রুবেলকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, উভয় পক্ষের গোলাগুলির ঘটনায় ঢাকা উত্তর জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক তানভীর মোর্শেদসহ পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়িতে ডাকাত সদস্য রুবেলকে নিয়ে অভিযানে বের হলে বন্দুকযুদ্ধে মারা যায় ওই ডাকাত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ