শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


মিয়ানমার সেনাবাহিনীর বড় একটি অংশ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায় না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গত অগাষ্ট মাস থেকে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে জীবন বাঁচাতে। সম্প্রতি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের দিক থেকে সামরিক শক্তি বৃদ্ধির পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল।

বিশ্লেষকদের অনেকেই বলেছেন, রোহিঙ্গারা যাতে মিয়ানমারে ফিরে যাবার চিন্তা না করে সেজন্য তাদের মনে ভীতি ছড়ানোর মহড়া দিয়েছে সে দেশের বাহিনী। তাই কত নাটকই করছে এখন বাংলাদেশ সীমান্তে।

প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলে সীমান্তের জিরো লাইনে অবস্থানরত রোহিঙ্গাদের প্রথমে ফিরিয়ে নেবার বিষয়টি বলেছিল বাংলাদেশ।

যেহেতু যেসব রোহিঙ্গা এখনো বাংলাদেশের ভেতরে ঢোকেনি সেজন্য তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের প্রয়োজন নেই। সেজন্যই তাদের প্রথমে ফিরিয়ে নেবার বিষয়টি তুলে ধরেছিল বাংলাদেশ।

কিন্তু সেখান থেকে রোহিঙ্গাদের সরে যাবার নির্দেশনা দিয়ে মিয়ানমার বুঝিয়ে দিল প্রত্যাবাসনের বিষয়ে তারা কতটা অনাগ্রহী এমটাই মনে করছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস এন্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান।

মি: মুনিরুজ্জামান বলেন, "মিয়ানমারের এ ধরনের পদক্ষেপ অসহযোগিতার ইঙ্গিত দিচ্ছে। রোহিঙ্গারা এমনিতেই মিয়ানমারে ফিরে যাবার ব্যাপারে ভীত। তার উপর এ ধরনের সামরিক শক্তি বৃদ্ধি তাদের মনে আরো ভয় তৈরি করবে।" গত অগাস্ট মাসে রোহিঙ্গা সংকট শুরুর পর বাংলাদেশ নানা কূটনৈতিক তৎপরতা নিয়েছিল।

যার ধারাবাহিকতায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেবার বিষয়ে মিয়ানমারের সাথে একটি দ্বিপক্ষীয় প্রত্যাবাসন সমঝোতা করে বাংলাদেশ।

গত নভেম্বর মাসের মাঝামাঝি চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের পর সে চুক্তি হয়। চীনের আগ্রহ এবং কূটনীতিক মধ্যস্থতায় সে সমঝোতা হয়েছিল বলে বিশ্লেষকরা মনে করেন।

কারণ চীন বরাবরই চেয়েছিল রোহিঙ্গা সংকট আন্তর্জাতিকীকরণ না করে বাংলাদেশ এবং মিয়ানমার দ্বিপক্ষীয়-ভাবে সেটি সমাধান করুক।

১৯৯০'র দশকে বলকান যুদ্ধের সময় বসনিয়ার মুসলমানদের জাতিগত নিধনযজ্ঞে মেতে উঠেছিল সার্বিয়ার বাহিনী।

প্রায় তিন বছর পর আমেরিকার নেতৃত্বে ন্যাটো সার্বিয়ার বাহিনীর উপর সামরিক হস্তক্ষেপ করেছিল।

অধ্যাপক শাহিদুজ্জামান মনে করেন, পরিস্থিতি এমন এক পর্যায়ের দিকে যাচ্ছে, যখন মিয়ানমারের উপর