রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম
নিজেদের অধিকার আদায় করার লক্ষ্যে লড়াই করা মানবজাতির সহজাত প্রবৃত্তি। তাই যুগ যুগ যুদ্ধের উপমা তৈরি হয়েছে পৃথিবীতে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.। তার সাথে মুসলিমদের অধিকার আদায়ে যুদ্ধ করেছেন শত শত সাহাবী।
পরবর্তীতে রাসুল সা. এর ইন্তেকালের পর সাহাবীরা লড়াই করেছেন যুগ যুগ ধরে। সে সমস্ত যোদ্ধা সাহাবীদের তালিকায় রয়েছে অনেক অনেক বীরের নাম। আসুন সেই তালিকা থেকে জেনে নেই ১০ জন সাহাবী সেনানায়কের কথা।
খলিফা হযরত আবু বকর রা.
ইসলামের প্রথম খলিফা আবু বকর রা. উম্মতে মুহাম্মদির মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের অধিকারী ও সম্মানিত। হজরত মুহাম্মাদ সা. এর মৃত্যুর পর তিনি ইসলামি রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
তিনি রাসুল সা. -এর জীবদ্দশাতেও তাঁর সাথে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ঐতিহাসিক বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধে আবু বাকর রা. অংশগ্রহণ করেন।
এছাড়াও তিনি অংশ নিয়েছিলেন বনু নাদির অভিযানে, খন্দকের যুদ্ধে, বনু কুরাইজা অভিযানে।
খন্দকের যুদ্ধে তিনি একটি অংশের নেতৃত্বে ছিলেন এবং বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত ছিলেন, অংশ নিয়েছিলেন খায়বারের যুদ্ধে এবং মক্কা বিজয়েও। হুনাইনের যুদ্ধ এবং তাইফ অবরোধেও অংশ নিয়েছিলেন।
রাসুল সা. এর নির্দেশে আবু বকর রা. এর নেতৃত্বে নজদে একটি অভিযান সংঘটিত হয় যা ‘আবু বাকর সিদ্দিকের অভিযান’ নামে পরিচিত।
রাসুল সা. এর ইন্তেকালের পর তিনি মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হন। তার শাসনামলে রিদ্দার যুদ্ধ, বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়। তিনি কাফেরদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন।
খলিফা ওমর ইবনুল খাত্তাব রা.
ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রা. কে সম্ভবত সবচাইতে ক্যারিশম্যাটিক রাষ্ট্রনায়ক ও খলিফা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তিনি একই সাথে বহু গুণের অধিকারী ছিলেন এবং ছিলেন একজন বীরযোদ্ধা।
রাসুুল সা. এর শাসনামলে তিনি বদর, উহুদ, খন্দক, খায়বার, হুনাইনের যুদ্ধ, বনু নাদির ও বনু কুরাইজার অভিযান এবং মক্কা বিজয়ে অংশ নেন। খলিফা আবু বাকর রা. এর শাসনামলে বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আবু বাকর রা. এর ইন্তেকালের পর তিনি খলিফা হিসেবে দায়িত্বগ্রহণ করেন। তিনি তার বিশাল সাম্রাজ্যকে সুষ্ঠু শৃঙ্খলে নিয়ে এসেছিলেন। তিনি সিরিয়া, ফিলিস্তিন, আর্মেনিয়া, মিশর, উত্তর আফ্রিকা, ইরাক, ইস্পাহান, তাবারিস্তান, ফারস, কিরমান, মাকরান, সিস্তান, আজারবাইজান, খোরাসানসহ বহু অঞ্চল জয় করেন।
তার অসাধারণ দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা তাকে এনে দেয়া অনন্য à¦