বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতা সিলেট পর্বের বাছাই ৬ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০১৮ এর বাছাই চলছে।

দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার সিলেট জেলা পর্যায়ে বাছাই হবে আগামীকাল ৬ মার্চ মঙ্গলবার।

সিলেট নগরীর রায়নগরস্থ দর্জিপাড়া মাহাদুল কুরআনুল কারীম সিলেট বিভাগীয় শাখায় বাছাই অনুষ্ঠিত হবে। পূর্ণ ৩০ পারা কোরআন মজিদের অনুর্ধ ১৬ বছর বয়সী হাফিজগণ এতে অংশ নিতে পারবেন।

মিডিয়া পার্টনার হিসেবে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি’র মাধ্যমে পবিত্র রমজান মাসে প্রতিদিন বাদ আছর সেরা হাফেজদের তেলাওয়াত পরিবেশিত হবে।

অন্যান্য বছরের ন্যায় এবারও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৩ জনকে যথাক্রমে ৩, ২ ও ১ লাখ টাকা করে পুরস্কার প্রদান সহ পবিত্র ওমরা পালনের সুযোগ।

এছাড়াও ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারী শ্রেষ্ঠ হাফেজকে ৫০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে। মূল পর্বে প্রতিযোগিদের জন্য থাকছে নগদ অর্থ সহ আকর্ষণীয় পুরস্কার ও  দু’বছরের শিক্ষাবৃত্তি।

আগ্রহী প্রতিযোগিদেরকে সিলেট বিভাগীয় সমন্বয়কারী মাওলানা হাবীব আহমদ শিহাব এর ০১৭১২ ৯১২৩৬৩ নম্বরে যোগাযোগ করে নাম রেজিস্ট্রেশন করতে এবং যথাসময় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, বাছাই পর্ব শেষে পিএইচপি কুরআনের আলো ফাউন্ডেশনের সিলেট জেলা কমিটি গঠন করা হবে।

আগামীকাল পিএইচপি কুরআনের আলোর ১০ বছরপূর্তী অনুষ্ঠান

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ